ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়া, খালে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে ধাওয়ার শিকার হয়ে খালে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মিঠুন সরকার (২৫)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী বাজারের পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাটচকগৌরী বাজার এলাকায় কিছু যুবক মিঠুনকে চোর সন্দেহে ধাওয়া করে। এ সময় নিজের জীবন বাঁচাতে মিঠুন দৌড়ে গিয়ে বাজারের পাশের খালে ঝাঁপ দেন। এরপর তাকে আর খুঁজে না পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে খাল থেকে মিঠুনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত মিঠুন সরকার আসলেই চোর ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৭; রণক্ষেত্র ভাটপাড়া বাজার

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়া, খালে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬