ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গু: একদিনে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি আরও ৫৫ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ৯১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এ পর্যন্ত মোট ৩৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত ও প্রকাশ্যে বিচার চাইলেন মাওলানা জালালুদ্দীন

ডেঙ্গু: একদিনে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি আরও ৫৫ জন

আপডেট সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬