ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আদালতের নির্দেশে পর্নো দম্পতি আজিম ও বৃষ্টির ৫ দিনের রিমান্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

আলোচিত পর্নো দম্পতি আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় হওয়া মামলায় এদিন বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান, তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবেদনের শুনানির জন্য তাদের এজলাসে আনা হয়।

রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, তারা প্রায় ১৫ দিন আগে বান্দরবান এসে ফল ব্যবসা করার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন এবং সেখানেই বসবাস করছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও কোনো পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন একটা বেরও হতেন না।

রোববার ঢাকার সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সিআইডি জানিয়েছে, এই আলোচিত দম্পতি পর্নো ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক পর্নো সাইটগুলোতে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেই চ্যানেলে তারা নতুন ভিডিওর লিংক এবং তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। তারা বিভিন্ন গ্রুপ খুলে অন্যদেরকেও পর্নো ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

আদালতের নির্দেশে পর্নো দম্পতি আজিম ও বৃষ্টির ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫