ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে ব্যস্ত প্রার্থীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে আজ দ্বিতীয় দিনের মতো আপিল কার্যক্রম চলছে। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনে আবেদন জমা দিচ্ছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। অন্যদিকে, ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে। আপিলের প্রথম দিনে গতকাল ৪২টি আবেদন জমা পড়েছে। প্রার্থীদের ছোটখাটো ভুলত্রুটি সংশোধনেরও সুযোগ দেওয়া হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আবেদনগুলোর শুনানি শেষ করে নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২০ জানুয়ারি। আপিল আবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ১৫টি এবং ফরিদপুর থেকে ৭টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া রাজশাহী ও কুমিল্লা থেকে ৫টি করে, খুলনা ও রংপুর থেকে ৩টি করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে যথাক্রমে ২ ও ১টি আবেদন পড়েছে। তবে এখন পর্যন্ত সিলেট অঞ্চল থেকে কেউ আপিল করেননি। অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ঋণখেলাপি, কর ফাঁকি, ভোটারদের স্বাক্ষরে অমিল কিংবা প্রয়োজনীয় নথির অভাবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে ব্যস্ত প্রার্থীরা

আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬