ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াজ নামে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বেলজিয়ামের তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রথমে রিয়াজকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাসদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রসহ গ্রেপ্তারকৃত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬