ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শীতে কাঁপছে দেশ, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সারাদেশে শীতের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার রাজশাহী জেলায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিল।

বর্তমানে দেশের ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা যাচ্ছে। যেখানে উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শীত, সেখানে আজ উপকূলীয় শহর টেকনাফে সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে শীত কিছুটা কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু এবং ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

শীতে কাঁপছে দেশ, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬