ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএল সম্প্রচার বন্ধ ও বিশ্বকাপ ভেন্যু সরানোর নির্দেশনা আসিফ নজরুলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড মোস্তাফিজের ক্লাব কেকেআরকে এমন নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের এমন আচরণে নিন্দা প্রকাশ করেছেন ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল। একইসঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর এবং দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ নজরুল লেখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এরপরই পরবর্তী নির্দেশ নিয়ে তিনি লেখেন, ‘ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়।’

এরপরই তার শেষ কথা, ‘আমরা কোনও অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিবো না। গোলামীর দিন শেষ!’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানের বালু সাম্রাজ্যে রক্তক্ষয়ী সংঘাত: ১৪ মাসে অর্ধশত সংঘর্ষ, নিহত ২, হাতবদল নিয়ন্ত্রণে রাজনৈতিক মেরুকরণ

আইপিএল সম্প্রচার বন্ধ ও বিশ্বকাপ ভেন্যু সরানোর নির্দেশনা আসিফ নজরুলের

আপডেট সময় : ০২:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬