ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জানা যায়, ২৫ ডিসেম্বর রাতে উপজেলার কুজাইল গ্রামে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান চালায় স্থানীয় থানা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, ‘আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকাল ৪টা ১০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান।’

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, ‘আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগের সবচেয়ে বড় অপরাধ রাষ্ট্র ও পুলিশের ইউনিফর্মকে দলীয়করণ: তথ্যমন্ত্রী

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ১১:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬