ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ৭টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি।

রাত ৮টার দিকে জানতে চাইলে কোতয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারিনি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৮:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬