ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শাহজাহানপুরে চোর ধরতে গিয়ে বৃদ্ধ গৃহকর্তার মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে নিজ বাসায় চোরকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এ বি এম শফিউল হক (৬০) নামে এক বৃদ্ধ গৃহকর্তা। চুরিতে বাধা দিয়ে চোরকে জাপটে ধরলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুর্বৃত্ত। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গুলবাগের ৩৫০ নম্বর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিউল হক ওই এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইমদাদুল হকের ছেলে। 

নিহতের ছেলে সামিউল হক জানান, তার বাবা বয়সের কারণে সাধারণত বাসাতেই থাকতেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে একজন চোর কৌশলে তাদের বাসায় ঢোকে। বিষয়টি টের পেয়ে শফিউল হক চোরকে জাপটে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে যায়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। 

সামিউল আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহজাহানপুর থানাকে জানানো হয়েছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিনুর রহমান বলেন, “বাসায় চুরি করতে আসা ব্যক্তিকে ধাওয়া দিয়ে ধরতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

শাহজাহানপুরে চোর ধরতে গিয়ে বৃদ্ধ গৃহকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬