ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তা

সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় সুইস রাষ্ট্রপতি গাই পারমেলিনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

নতুন বছর উদ্‌যাপনের আনন্দ মুহূর্তেই ট্র্যাজেডিতে রূপ নেয় সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে। নববর্ষের রাতে সেখানে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন।

প্রধান উপদেষ্টা গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শোকবার্তাটি পাঠান।

শোকবার্তায় তিনি বলেন, স্কি রিসোর্টে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু অমূল্য প্রাণহানির সংবাদ জেনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি সুইজারল্যান্ডের সকল নাগরিকের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, এই অপরিসীম শোকের সময়ে আমাদের সমবেদনা ও প্রার্থনা নিহতদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন বিদেহীদের প্রতি রহমত বর্ষণ করেন, তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তা

আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬