জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার আজ আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।
সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে, টানা পাঁচ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন।
পরে সেদিনই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে মোট ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দিয়েছেন। তবে, মামলার মূল দুই আসামি পলাতক থাকায় তাঁদের পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ ছিল না।
এদিকে, আজ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 


















