ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়াসহ মোট সাতজনকে হত্যার দায়ে সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আজকের শুনানিতে দুজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এর আগের দিন, সোমবার, এএসপি এনায়েত এবং শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য দেওয়ার পর পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে মামলার শুনানি করছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তাকে সহায়তা করছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও সাইমুম রেজা তালুকদার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫