ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রিপনের অবিশ্বাস্য কামব্যাক, সুপার ওভারে রংপুরকে হারালো রাজশাহী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিপিএলে সুপার ওভার রোমাঞ্চে ম্যাচ জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ দিকে পেসার রিপন মন্ডলের অবিশ্বাস্য কামব্যাকে হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে তারা।

১৬০ রানের লক্ষ্যে শেষ ওভারে সাত উইকেট হাতে ছিল রংপুরের। জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান। কিন্তু রিপন মাত্র ছয় রান দিয়ে ম্যাচ টেনে নেন সুপার ওভারে। এরপর সুপার ওভারেও দৃঢ়তা দেখান তিনি। ছয় রানের বেশি নিতে পারেনি রংপুর। ম্যাচসেরাও তাই রিপন। 

মামুলি লক্ষ্য সামনে রেখে ব্যাট হাতে পার্থক্য গড়ে দেন তানজিদ হাসান তামিম। সুপার ওভারে মোস্তাফিজুর রহমানের করা ওভারে একটি চার, দুই রান ও আরেকটি চার মেরে নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে চার ম্যাচে তিন জয় নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো রাজশাহী।

অথচ ম্যাচের বেশিরভাগই রংপুরের নিয়ন্ত্রণে ছিল। দলীয় ২২ রানে লিটনের আউটের পর ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের শতরানের জুটিতে দ্বিতীয় উইকেটে শক্ত ভিত পায় দলটি। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করা মালান ৫০ বলে অপরাজিত ৬৩ রান করেন। হৃদয় ৩৯ বলে করেন ৫৩ রান। ১৯ ওভারে তিন উইকেটে ১৫৩ রান তুলে সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু মোমেন্টাম বদলায় শেষ ওভারে। প্রথম তিন ওভারে ৩৭ রান খরচ করা রিপন শেষ ওভারের প্রথম বলেই খুশদিল শাহকে সাজঘরে পাঠান। পরের তিন বলে নুরুল হাসান সোহান নেন ছয় রান। শেষ দুই বলে প্রয়োজন ছিল মাত্র এক রান।

ঠিক তখনই আবার আঘাত হানেন রিপন। অধিনায়ক সোহানকে আউট করার পর শেষ বলে মেহেরবের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হন মাহমুদউল্লাহ। ৬ উইকেটে দলটি থামে ১৫৯ রানে। ফলে বিপিএলের এবারের আসরে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ ওভারে এক উইকেটে ১০৫ রান তুলে ভালো অবস্থানে ছিল রাজশাহী। দ্বিতীয় উইকেটে সাহেবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্ত যোগ করেন ৯৩ রান। তবে ৩০ বলে ৪১ রান করা শান্ত রানআউট হলে ছন্দ হারায় তারা। শেষ পর্যন্ত আর মাত্র ৫৪ রান যোগ করে ৮ উইকেটে ১৫৯ রানে থামে রাজশাহী।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ফারহান। তার ৪৬ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সহায়তা পাননি তিনি।

রংপুরের হয়ে বল হাতে আবারও উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ। ৪৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া আলিস আল ইসলাম নেন দুটি উইকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রিপনের অবিশ্বাস্য কামব্যাক, সুপার ওভারে রংপুরকে হারালো রাজশাহী

আপডেট সময় : ১১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬