ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ২৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ ঘটনায় ২৪ জনকে আটক করা হ‌য়ে‌ছে।  

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা হঠাৎ ক‌রেই হামলা চালায়। ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, বিটিআরসি ভবনের করিডোরের গ্লাস ভাঙা। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার ফলে মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর বিটিআরসি ভবনের সামনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, পূর্বঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় মোবাইল ব্যবসায়ীরা এই হামলা চালান। বিটিআরসি ভবনের বাইরে দুই রাস্তার দিক থেকে ঢিল মেরে এই ভাঙচুর চালানো হয়। তবে এ হামলায় বিটিআরসির কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

মোবাইল ব্যবসায়ীদের দাবির মুখে স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ২৪

আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬