ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ছুটি মিললেও মিলবে না বেতন, তবুও দেশের হয়ে খেলবেন কানাডাপ্রবাসী রাহরাব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল। ব্যাংককের মাটিতে ভালো ফলাফল করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে ছেলেদের দলের অধিনায়ক ও কানাডা প্রবাসী খেলোয়াড় রাহবার ওয়াহেদ খানের দেশপ্রেম ও ত্যাগ এখন আলোচনায়। 

কানাডায় একটি প্রতিষ্ঠানে কর্মরত রাহবার খান সাফ টুর্নামেন্টে অংশ নিতে কর্মস্থল থেকে বিনা বেতনে ছুটি নিয়েছেন। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, “রাহবার কানাডায় জব করেন। দেশের জন্য তিনি নিজের বেতন বিসর্জন দিয়ে ছুটিতে আসছেন। ঢাকায় ক্যাম্পে না থাকতে পারলেও পরশু তিনি থাইল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। এটি দেশের জন্য এক বড় ত্যাগ।” 

ব্যাংককে আগামী ১৪ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপরের ম্যাচগুলো যথাক্রমে— ১৬ জানুয়ারি বনাম মালদ্বীপ, ১৮ জানুয়ারি বনাম ভুটান, ২০ জানুয়ারি বনাম শ্রীলঙ্কা, ২২ জানুয়ারি বনাম পাকিস্তান, ২৪ জানুয়ারি বনাম নেপাল। 

উভয় দলের (ছেলে ও মেয়ে) প্রধান কোচ ইরানের সাঈদ খোদারাহমি দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এশিয়ান কাপ বাছাইয়ের চেয়ে এবার আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমি আশাবাদী বাংলাদেশ সাফে ভালো কিছু করবে।”

সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক মো. তুহিন বলেন, “আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। লক্ষ্য একটাই— ভালো ফলাফল নিয়ে দেশে ফেরা।” 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ছুটি মিললেও মিলবে না বেতন, তবুও দেশের হয়ে খেলবেন কানাডাপ্রবাসী রাহরাব

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬