ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাভারে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাভারের বিরুলিয়া এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এজাহারভুক্ত তিন আসামির মধ্যে এই নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রোজারিওকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর ও মূল আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শনিবার রাতে এজাহারনামীয় ৩ নম্বর আসামি মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছিল সাভার মডেল থানা পুলিশ।

ডিবি পুলিশ আরও জানিয়েছে, মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি বিপ্লব রোজারিও এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

সাভারে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫