ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হঠাৎ মোহামেডান ছাড়ার ঘোষণা দিলেন মুজাফফরভ!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে মধ্যমাঠে মূল অস্ত্র মুজাফফরভ।  চার বছর ধরে একের পর গোলের নেপথ্যে রয়েছেন তিনি। দলের সাফল্যে দারুণ ভূমিকা এই উজবেকিস্তান তারকার। তবে বাংলাদেশ ফুটবল লিগে মধ্য বিরতির ঠিক আগেই হঠাৎ  মোহামেডান ছাড়ার ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার!

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজাফফরভ লিখেছেন, ‘আমি সাড়ে চার বছর ধরে মোহামেডান ক্লাবে আছি। আমরা অনেক পুরস্কার জিতেছি। এই ক্লাবে থাকতে পেরে আমি গর্বিত। আমরা অনেক ইতিহাস রচনা করেছি এবং অনেক রেকর্ড স্থাপন করেছি। সবকিছুর জন্য ধন্যবাদ। পারিবারিক কারণে আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি  কখনই মোহামেডান কে ভুলবো না।’

পারিবারিক কারণ বলতে মুজাফফরভের বাবা অসুস্থ। তার পাশে থাকতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও আমাদের বলে গেছে আর খেলবে না। বাবা অসুস্থ।  তার পাশে থাকার জন্য।  তবে আমরা তাকে চাই।  তাকে বোঝানোর চেষ্টা করছি। এই মৌসুমে বাকি ম্যাচগুলো যেন খেলে যায়। আমরা ওকে হারাতে চাই না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

হঠাৎ মোহামেডান ছাড়ার ঘোষণা দিলেন মুজাফফরভ!

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬