ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কদমতলীতে ছুরিকাঘাতে যুবক আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে রিয়াদ (২৫) নামে সিসি ক্যামেরার টেকনিশিয়ান গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে কদমতলী থানার শনিরআখড়া পলাশপুর শিকদার ভিলার পাঁচতলা ভবনের ছাদের ওপর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে অজ্ঞাত একজন রিয়াদের বুকে-পেটে এলোপাতাড়ি ছুরিকাহত করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রিয়াদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।  

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

কদমতলীতে ছুরিকাঘাতে যুবক আহত

আপডেট সময় : ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫