ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নাভিদের জন্য চীনের চিকিৎসা দলের উপহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় (মাইলস্টোন ট্র্যাজেডি) গুরুতর দগ্ধ ও চিকিৎসাধীন শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্তকে বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসা দল। ঢাকায় আসা চীনা চিকিৎসা দলের প্রধান অধ্যাপক ডা. লিউ শুহুয়া এই শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন নাভিদ ও তার পিতামাতার হাতে এই উপহারগুলো তুলে দেন।

উপহার হস্তান্তরের সময় নাভিদের পিতামাতা ছাড়াও উপস্থিত ছিলেন বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. অভিজিৎ সরকার, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান, ডা. মো. শফিকুল আলম এবং রেজিস্ট্রার ডা. আমিনুর রশিদসহ অন্যান্য চিকিৎসকরা। 

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে নাভিদসহ বহু শিক্ষার্থী হতাহত হয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নাভিদের জন্য চীনের চিকিৎসা দলের উপহার

আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫