ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হাদি হত্যা: দুই দফা রিমান্ড শেষে কারাগারে কবির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী মো. কবিরকে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ দুই দফার রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করে র‍্যাব। ১৬ ডিসেম্বর তার সাত দিনের এবং ২৩ ডিসেম্বর আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। 

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী আততায়ীরা গুলি ছুড়লে তা তার মাথায় লাগে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটিতে ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।

মামলায় এখন পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ফয়সালের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং বান্ধবীসহ কয়েকজন রয়েছেন। এছাড়া ভারতে পলায়নে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকেও গ্রেফতার করা হয়েছে। 

জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

হাদি হত্যা: দুই দফা রিমান্ড শেষে কারাগারে কবির

আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫