ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত সেশনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে এই নির্বাচনের ফল জানানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রশিবিরের সেক্রেটারি নির্বাচনের প্রক্রিয়া এখনও চলমান। কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্যরা একক মতামতের ভিত্তিতে নতুন সেক্রেটারি জেনারেল নির্ধারণ করবেন নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন চলছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন নেতা জানান, সেক্রেটারি জেনারেল নির্বাচনের পরই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ইতোপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন।

এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম অধিবেশন হয় সম্মেলনের। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শিবিরকে কার্যত ছাত্রসমাজের অভিভাবক হিসেবে ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি লঙ্ঘনের অভিযোগে তামান্না ভাটিয়ার কোটি টাকার দাবি খারিজ

ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

আপডেট সময় : ০৪:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫