ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টা ৩০ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সকাল থেকে আপনারা সারাদিন এখন পর্যন্ত অনেক কষ্ট করেছেন আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনার দোয়া করবেন।

এর আগে, সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫