ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এরদোয়ানের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গাজাকে দ্রুত পুনর্গঠন করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা এখন সুস্থ হয়ে ওঠা এবং পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপের অপেক্ষায় আছে।

শুক্রবার ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, “ইসরায়েলের অতীত আচরণ খুব একটা ভালো নয়। তাই আমরা সতর্ক রয়েছি। কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।”

তিনি আরও বলেন, হামাস-ইসরায়েল চুক্তি যাতে দীর্ঘস্থায়ী হয় এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে, সেজন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোয়ান বলেন, সেখানে রক্তপাত ও সহিংসতায় তুরস্ক গভীরভাবে ব্যথিত। তিনি দ্রুত যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি কামনা করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে এরদোয়ান বলেন, “সুদানের এই মানবিক বিপর্যয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। এই রক্তপাত বন্ধ করা আমাদের মানবতার দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে যেন ওই মহাদেশের নিয়তি হিসেবেই দেখে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এরদোয়ানের আহ্বান

আপডেট সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫