ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে দখল করে রাখা পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) চিকিৎসকদের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি একটি বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাঁটুর নিচে এবং ১৭ বছর বয়সী আরেক কিশোরের পায়ে গুলি লেগেছে।

স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি সেনা ও পুলিশ যৌথভাবে ওই শহরে অভিযান চালায়। তারা যুবকদের তাড়া করে এবং তাদের দিকে গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এই অভিযানের সময় তারা বেশ কিছু সড়ক বন্ধ করে দেয় এবং স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করে।

এর কয়েক ঘণ্টা আগে, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হন। এর একদিন আগে, বৃহস্পতিবার, হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলার সময় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত

আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫