আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকার টোলপ্লাজা বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সর্বসাধারণের জন্য টোলমুক্ত থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং থেকে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাটি সাধারণের ব্যবহারের জন্য সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। এই নির্দিষ্ট সময়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে যানবাহনগুলোকে কোনো ফি প্রদান করতে হবে না।
তবে দুপুর ২টার পর থেকে পুনরায় নিয়মিত হারে টোল আদায় শুরু হবে। যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 

























