ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত

আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫