ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

এপেক সম্মেলনে দক্ষিণ কোরিয়ায় বসছেন ট্রাম্প ও শি জিনপিং: প্রথম দ্বিপাক্ষিক বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা আর কয়েক সপ্তাহের মধ্যেই দেখা করতে যাচ্ছি। আমরা প্রেসিডেন্ট শি এবং আরও কয়েকজনের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় মিলিত হব।”

তিনি আরও নিশ্চিত করেন, “আমাদের একটি পৃথক বৈঠকও রয়েছে।”

এই এপেক সম্মেলনটি আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনা বাড়িয়ে বৈঠকটি বাতিল করার হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের পণ্যের ওপর তিনি ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

চীনের বিরল খনিজ রপ্তানিতে ‘অত্যন্ত আক্রমণাত্মক’ নতুন নিয়ন্ত্রণ আরোপের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই শুল্কের হুমকি দেন। এর ফলে বিশ্ব শেয়ারবাজারে পতন দেখা দেয়। তবে পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি করতে নয়!!!”

গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এই বৈঠকটি হবে দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিল গ্রুপের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য আবারও তলব

এপেক সম্মেলনে দক্ষিণ কোরিয়ায় বসছেন ট্রাম্প ও শি জিনপিং: প্রথম দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট সময় : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫