ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩১ ডিসেম্বর রাতে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “৩১ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।”
এতে আরও বলা হয়, ‘‘আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।’’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘‘শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।’’
‘‘এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন- অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ব্যতীত অন্য কোনও যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।’’
রিপোর্টারের নাম 

























