মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মোংলার খাল থেকে উদ্ধার হলো এক নবজাতকের মরদেহ

  • হালনাগাদ সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোংলার একটি খাল থেকে ভেসে আসা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ সংলগ্ন খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালে খালের পাড়ে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় তারা নবজাতকের মরদেহটি দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন। মরদেহটি ইতোমধ্যে পচে গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুটিকে জন্মের পরপরই খালে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মোংলার খাল থেকে উদ্ধার হলো এক নবজাতকের মরদেহ

হালনাগাদ সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫