ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘দেলুপি’ দেখলো রাজধানীর কড়াইলবাসী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার কড়াইলবাসীর জন্য বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় কড়াইল এরশাদ মাঠে ‘দেলুপি’ সিনেমার একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আয়োজনে ছিল কড়াইলের শহুরে কৃষকদের নাগরিক দল ‘নগর আবাদ’ ও সহযোগী দল ‘পোকা’। এ সময় এরশাদ মাঠে এক হাজারের অধিক দর্শকের সামনে ‘দেলুপি’ দেখানো হয় প্রজেক্টেরে।

নির্মাতা দল ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন বিশ্বাস করে ‘দেলুপি’তে বন্যাপরবর্তী সময়ে জনগণের যে একাত্মতার গল্প দেখানো হয়েছে, কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অপূরণীয় ক্ষতিতেও তাদের সাথে সেই একাত্মতা প্রকাশ করা প্রয়োজন।প্রজেক্টরের সামনে মাঠজুড়ে দর্শকপ্রজেক্টরের সামনে মাঠজুড়ে দর্শক এর আগে কড়াইলের অগ্নিকাণ্ডের পর গত ২ ডিসেম্বর, দেশব্যাপী সিনেমাটির সব প্রদর্শনীর টিকিটের প্রযোজকের অংশের অর্থ কড়াইলবাসীর কল্যাণে প্রদানের ঘোষণা দেয় টিম দেলুপি। তখন বলা হয়, ‘তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং জানান দেওয়া যে আমরা তাদের সাথে আছি, আমরাও তাদের কষ্টে সমব্যথী। কড়াইলবাসীর প্রতি দেলুপিবাসীর ভালবাসা ও সালাম, এই দুর্যোগ আমরা সবাই হাতে হাত ধরে পার করবো।’

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।দর্শকের একাংশদর্শকের একাংশ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজ ফিফা বিশ্বকাপ ও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মহারণ

‘দেলুপি’ দেখলো রাজধানীর কড়াইলবাসী

আপডেট সময় : ১২:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫