ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নবীনগর উপজেলা শাখার সভাপতি ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় বুধবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাঁর জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আসামিরা ছাত্রলীগের সহায়তায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ গুরুতরভাবে আহত হন।

এই ঘটনার শিকার ভুক্তভোগী সজিব উদ্দিন গত ৪ ফেব্রুয়ারি বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫