ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ট্রাফিক পুলিশকে টেনে নেওয়া সিএনজিচালক গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি অটোরকিশার চালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিটিটিসি জানিয়েছে, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যাচ্ছিলেন চালক মো. মাঈন উদ্দিন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য তাকে থামানোর চেষ্টা করলে তিনি ওই পুলিশ সদস্যকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যান।

পরে ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল সোমবার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ট্রাফিক পুলিশকে টেনে নেওয়া সিএনজিচালক গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫