ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিজয় উদযাপনে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসের উদযাপনে অংশ নিতে ঢাকায় এসেছে ভারতের প্রতিনিধি দল। একইসঙ্গে বিজয় উদযাপনে কলকাতা পৌঁছেছেন বাংলাদেশের প্রতিনিধিদল। সোমবার (১৫ ডিসেম্বর)  এই তথ্য জানায় ঢাকায় ভারতের হাইকমিশন।

ভারতের প্রতিনিধিদলে আছেন— যুদ্ধে অংশ নেওয়া আটজন ভারতীয় প্রবীণ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা। তারা সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন— আটজন বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর দুইজন কর্মকর্তা। তারা রবিবার (১৪ ডিসেম্বর) কলকাতায় গিয়ে পৌঁছান।

কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দলকলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল হাইকমিশন জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ স্মরণে, বাংলাদেশ ও ভারত একে অপরের যুদ্ধের সাবেক এবং কর্মরত কর্মকর্তাদের প্রতি বছর বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকীতে এই সফর বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় যুদ্ধে সাবেক সেনানীদের জন্য আমাদের দুই দেশের মধ্যে অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের একটি মঞ্চ হয়ে উঠবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করবে। এই সফর বাংলাদেশের দখলদারত্ব, নিপীড়ন ও গণ-নৃশংসতা থেকে মুক্তির জন্য বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর অভিন্ন আত্মত্যাগের প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বিজয় উদযাপনে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫