কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আরও ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী রয়েছে।
এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও সূত্র জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























