অস্ত্রবিরতি লঙ্ঘন করে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আফগান বাহিনীই প্রথমে গুলিবর্ষণ শুরু করে, যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুজন কর্মকর্তার বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে, এতে আফগান বাহিনীর একাধিক ট্যাংক ও সামরিক পোস্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে, মঙ্গলবার ভোর থেকেই আফগানিস্তান ও পাকিস্তান পাল্টাপাল্টি রকেট হামলা শুরু করে। কাবুলের অভিযোগ, স্থানীয় সময় ভোর চারটার দিকে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায়।
এর জবাবে, তালেবান যোদ্ধারা সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট নিক্ষেপ করে। তারা শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করেছে। তবে এসব পাল্টাপাল্টি হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























