ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে…

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিদ্যা সিনহা মিম ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখা যায় বাস্তবে, ফেসবুকে ও পর্দায়। তার সেই নিয়মিত লুক ভাঙার দায়িত্ব নিয়েছেন নির্মাতা কাজী আসাদ।

তার ভাষায়, ‘মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’

১৩ ডিসেম্বর নাম ঠিক না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। নির্মাতা জানান, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে।

চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে অন্য কাজ করছেন না মিম। জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না, তাই নতুন কাজ করছেন না অভিনেত্রী।বিদ্যা সিনহা মিমবিদ্যা সিনহা মিম মিম বলেন, ‘এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন, আমার মনে হলো কাজটা করা দরকার।’

নির্মাতার কণ্ঠে লুক ভাঙার খবর পেলেও মিম এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনও আভাস দেননি। জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে।

মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু ভালো কাজের ঘোষণা আসবে তার।বিদ্যা সিনহা মিম ও কাজী আসাদবিদ্যা সিনহা মিম ও কাজী আসাদ নাম চূড়ান্ত না হওয়া মিমের এই ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চরকি কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে…

আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫