ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ আগুন: ২০ জনের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ভারতের রাজস্থানে একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছেন। ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। পথে বাসটিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বাসটি মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে জয়সলমির থেকে যাত্রা শুরু করে। চলার পথে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন। কিন্তু কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকলবাহিনী ও পুলিশকে খবর দেওয়া হয়।

এই ভয়াবহ আগুনে চারজন নারী ও দুই শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। আহতদের প্রথমে তিনটি অ্যাম্বুলেন্সে করে জয়সলমিরের জওহর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যোধপুরে স্থানান্তর করা হয়েছে।

জেলা কালেক্টর নিশ্চিত করেছেন যে বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। নিহতদের মধ্যে কয়েকজনের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শর্ট সার্কিটের কারণে বাসটিতে আগুন লেগেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ আগুন: ২০ জনের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ১৫

আপডেট সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫