ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গাজা যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই ঘোষণা দেন। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ট্রাম্পের দেওয়া শান্তি পরিকল্পনার এই দ্বিতীয় ধাপে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়িত হয়েছিল। প্রথম পর্যায়ে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং এটি খুবই ইতিবাচক একটি দিক।” তিনি আরও যোগ করেন, “একটি বড় সংকট শেষ হয়েছে, কিন্তু কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহগুলো এখনো ফিরিয়ে আনা হয়নি। দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে।”

উল্লেখ্য, গত সোমবার মিশরে ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে এই যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্বনেতারা অংশ নিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গাজা উপত্যকা এখন বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

গাজা যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫