মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে রহস্যজনক বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ, আইসিইউতে দম্পতি

  • হালনাগাদ সময় : ০১:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাসায় ছিল না গ্যাসের চুলা, ছিল না কোনো সিলিন্ডার। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বোমারও কোনো আলামত পায়নি পুলিশ। অথচ বিকট শব্দে উড়ে গেছে দরজা-জানালা। আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে স্বামী-স্ত্রীর শরীরের যথাক্রমে ৮৫ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। দুজনকে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁদের তিন বছর বয়সী মেয়ের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ওই বাসায় বিস্ফোরণের পর বিকট শব্দ হয়। এতে বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়। পরে আশপাশের বাসিন্দারা ঘরে ঢুকে দগ্ধ তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

দগ্ধ আরিফ ও রাশেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকালে বিস্ফোরণের খবর পায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থل পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। গ্যাস নাকি অন্য কোনো কারণে এমন বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভবনমালিক হায়দার আলী জানান, তাঁর ভবনে গ্যাসের কোনো সিলিন্ডার নেই। বাসিন্দাদের ব্যবহারের জন্য ভবনের বাইরে দুটি গ্যাসের চুলা রাখা হয়েছে। তবে দগ্ধ আরিফের বাসায় কোনো চুলা ছিল না। বিস্ফোরণের শব্দ শুনে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে যান হায়দার আলী। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।

আরিফের ভাই মো. শরীফ জানান, তাঁদের গ্রামের বাড়ি ভোলায়। কাজের সুবিধায় স্ত্রী ও মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন আরিফ। দুই মাস আগে তাঁরা আজিজ ভবনের নিচতলার ওই বাসায় ওঠেন। পরিবারের তিনজন দগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকদের বরাত দিয়ে শরীফ বলেন, তাঁর ভাই ও ভাবির অবস্থা বেশি খারাপ। তবে ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে রহস্যজনক বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ, আইসিইউতে দম্পতি

হালনাগাদ সময় : ০১:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬