মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সব সহায়তা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০১:২৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার কাজ করছে, যেখানে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে দেশ এগিয়ে যাবে।

রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা রোডে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কক্লিয়ার ইমপ্লান্ট বা হৃদযন্ত্রের ভালভ প্রতিস্থাপনের মতো মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রেও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা দূর করে মানুষকে স্বাবলম্বী করতে সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় আয়োজনে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা উল্লেখ করেন, দেশে বার্ষিক মৃত্যুর একটি ক্ষুদ্র অংশও যদি মরণোত্তর চক্ষুদান করেন, তবে বিদেশ থেকে কর্নিয়া আমদানির ওপর নির্ভরতা পুরোপুরি দূর হবে। এ জন্য সামাজিক কুসংস্কার দূর করে ব্যাপক সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির বক্তব্য প্রদান করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সব সহায়তা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

হালনাগাদ সময় : ০১:২৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬