মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে: আইজিপি

  • হালনাগাদ সময় : ০১:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার পুলিশ সদর দপ্তরে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল। পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের শিল্প ও ব্যবসাপ্রধান অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর অনুরোধ জানান। এ সময় পুলিশ ও ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে: আইজিপি

হালনাগাদ সময় : ০১:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬