বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর ফ্যান ভোটে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ভক্তদের ভালোবাসায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সামিরা মাহি নিজেই এই আনন্দের খবর নিশ্চিত করেছেন।
মাহি জানান, শীর্ষস্থান দখলের লড়াইয়ে হাতে আর মাত্র ১৬ ঘণ্টা সময় বাকি রয়েছে। তাঁর মূল লক্ষ্য এখন বাংলাদেশকে তালিকার এক নম্বরে নিয়ে যাওয়া।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি বলেন, এই অর্জন পুরো বাংলাদেশের। বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
ভোট দিতে হলে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করতে হবে। সেখান থেকে ‘VOTE’ অপশনে গিয়ে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে বিনামূল্যে এবং পেইড ভোটের মাধ্যমে মাহিকে সমর্থন জানানো যাবে।

























