মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঁচ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি

  • হালনাগাদ সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার সুপারহিট গান ‘দিলবার’-এ পারফর্ম করে নজর কেড়েছিলেন নোরা ফাতেহি। সেই গানে তার সঙ্গে দেখা গিয়েছিল জন আব্রাহামকে। এরপর ‘বাটলা হাউস’ ও ‘সত্যমেভ জয়তে ২’ সিনেমাতেও তাদের যৌথ উপস্থিতি দর্শকপ্রিয়তা পায়। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, আসন্ন ‘ফোর্স ৩’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে নোরা ফাতেহিকে। অ্যাকশননির্ভর এই সিনেমার গানটি বড় পরিসরে ও জমকালো আয়োজনে চিত্রায়নের পরিকল্পনা করছেন নির্মাতারা।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া সফল ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’-এর তৃতীয় কিস্তিতে জন আব্রাহাম আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমায় তার সঙ্গে আরও রয়েছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। ২০২৭ সালের ১৯ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাঁচ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি

হালনাগাদ সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬