মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সন্তানদের ‘মাতৃভক্তির সিঁড়ি’

  • হালনাগাদ সময় : ১০:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চীনের ঝেজিয়াং প্রদেশের ইউয়েচিং শহরের ইয়াননান গ্রামের পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে ৪৩০ ধাপের এক বিশেষ সিঁড়ি। ৮৬ বছর বয়সী মায়ের বাড়ি ফেরার সুবিধার্থে নিজেদের অর্থ ও শ্রমে এই দুর্গম পথে সিঁড়িটি নির্মাণ করেছেন হুয়াং ঝুলিয়ান ও তার চার ভাই-বোন। ১১টি বাঁকবিশিষ্ট এই পথটি স্থানীয়দের কাছে ‘মাতৃভক্তির সিঁড়ি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

পাহাড়ের খাড়া ঢালে নির্মিত এই সিঁড়িটি তৈরির উদ্দেশ্য ছিল বৃদ্ধ মায়ের বহুদিনের ইচ্ছা পূরণ করা। হুয়াং ঝুলিয়ান জানান, আগে পাহাড়ে যাতায়াতের জন্য যে পথটি ছিল, তা অত্যন্ত বিপজ্জনক ও আগাছায় পূর্ণ ছিল। মায়ের নিরাপত্তার কথা ভেবেই তারা এই উদ্যোগ নিয়েছেন।

চেন নামের এই বৃদ্ধা ১৫ বছর বয়সে হুয়াং পরিবারে আসার পর জীবনের অধিকাংশ সময় পাহাড়েই কাটিয়েছেন। তার সন্তানদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। নেটিজেনরা তাদের আধুনিক যুগের ‘পাহাড় সরানো বোকা বৃদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সন্তানদের ‘মাতৃভক্তির সিঁড়ি’

হালনাগাদ সময় : ১০:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬