মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৯ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

  • হালনাগাদ সময় : ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া (১৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর পরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ঘাতক দেলোয়ার হোসেন দিলুকে (৩০) ধারালো ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক দেলোয়ার একই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

নিহত শাহীন রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বলুহা গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাহীন প্রতিবেশী এক বাড়ীর উঠানে বসেছিলেন। এ সময় দেলোয়ার হুট করে এসে প্রথমে রড দিয়ে শাহীনকে পেটাতে শুরু করে। একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করে রক্তাক্ত করে। শাহীনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার এলাকায় দীর্ঘদিন ধরে বিপজ্জনক আচরণ করে আসছিল এবং সবসময় তার কাছে ধারালো অস্ত্র থাকত। তা সত্ত্বেও পরিবার কোনো পদক্ষেপ নেয়নি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

হালনাগাদ সময় : ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬