মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৬ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: যৌথ সামরিক মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতাকে নতুন উচ্চতায় তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত তিন বাহিনীর এই যৌথ প্রশিক্ষণ মহড়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তটি শুধু সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন নয়, বরং এটি যেকোনো বহিরাগত চ্যালেঞ্জ ও পরিস্থিতি সফলভাবে মোকাবিলার বার্তা দেয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের সমন্বিত প্রশিক্ষণ সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা আরও সুসংহত করবে। পেশাদারিত্ব ও দূরদর্শী চিন্তার সমন্বয়ে গঠিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত ও সুসংগঠিত থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: যৌথ সামরিক মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬