মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার পরিকল্পনা সরকারের

  • হালনাগাদ সময় : ১০:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এনটিআরসিএ-এর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের সমপর্যায়ে উন্নীত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকতার প্রকৃত সার্থকতা অর্থ বা পদমর্যাদায় নয়, বরং সামাজিক মর্যাদা ও শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যেই নিহিত।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতি সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে সরকার কাজ করছে। এছাড়া বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গতানুগতিক প্রশিক্ষণের পরিবর্তে এতে সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী করা হবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার পরিকল্পনা সরকারের

হালনাগাদ সময় : ১০:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬