মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৫ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাজীপুরে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • হালনাগাদ সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে একদল বিক্ষোভকারী পুলিশ বক্সে ঢুকে আসবাবপত্র বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু বহিরাগত ব্যক্তি মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একপর্যায়ে তারা পুলিশ বক্সে হামলা চালায় এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী বের করে সড়কে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

হালনাগাদ সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬