মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪২ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা ‘ধাপ্পাবাজি’: শফিকুল আলম

  • হালনাগাদ সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। তার এমন বক্তব্যকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে।

শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ আবারও ভারতকে তার প্রত্যর্পণের অনুরোধ জানাবে। তবে পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না বলে তার ধারণা।

১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার বিষয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তার মতে, এ আহ্বান মূলত একটি ‘ধাপ্পাবাজি’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না।

শফিকুল আলমের মতে, শেখ হাসিনার এই ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া সহজ হয়েছে। কারণ, এখন তারা ডিসেম্বরের একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে নিজেদের কর্মকৌশল সাজাতে পারবে। রাজনৈতিক দলগুলোও ওই দিনকে ঘিরে রাজপথে কর্মসূচি ও জনসমাগমের প্রস্তুতি নিতে পারবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখাও দলটির নেতাকর্মীদের জন্য কঠিন হবে। তার ধারণা, ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে বিক্ষোভ এবং বিভিন্ন অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর আরেকটি চেষ্টা হতে পারে। তবে ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাদের তেমন তৎপরতা নাও থাকতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। গত ১৭ নভেম্বর ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।

মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার এই চাওয়াকে নজিরবিহীন, হাস্যকর ও উন্মাদনা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা ‘ধাপ্পাবাজি’: শফিকুল আলম

হালনাগাদ সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬